শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

ফতুল্লায় স্বামীর সড়ক দুর্ঘটনার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ যুবককে গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফতুল্লায় স্বামীর সড়ক দুর্ঘটনার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ যুবককে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সড়ক দুর্ঘটনার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলগত ধর্ষণ করে ফোনে ভিডিও করার অভিযোগে রিয়াজ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে পাগলা শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ওই গৃহবধূ রাতে ফতুল্লা মডেল থানায় রিয়াজসহ দুইজনের নামে এবং অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর ওই রাতেই রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জানা গেছে, গৃহবধূর স্বামী ভাঙারি সংগ্রহ করে বিক্রি করেন। তারা এক সময় পাগলা পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সেই সুবাদে রিয়াজ ও অভিযুক্ত রাকিবের (২০) সঙ্গে তাদের পূর্ব পরিচয় ছিল। বৃহস্পতিবার সকালে রিয়াজ ফোন করে করে ওই নারীর স্বামী কোথায় আছে জানতে চায়। পরে তাকে জানায় যে তার স্বামীর সড়ক দুর্ঘটনা হয়েছে এবং পাগলা এলাকায় আছে। পরে সেখানে গেলে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা এবং ফোনে ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর এ ঘটনা কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell