সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লার কুতুবপুরে কিশোর গংয়ের ছুরির আঘাতে হারুন আহত, থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২২, ২:৪৭ পূর্বাহ্ণ
  • ৪১০ ০৯ বার দেখা হয়েছে

কুতুবপুরে কিশোর গেংয়ের ছুরির আঘাতে হারুন নামে এক যুবক আহত, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে দৌলতপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গেং এর ছুরির আঘাতে হারুন উর রশিদ (৩৬) নামে এক যুবক আহত হন। ২৫ শে মার্চ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় দৌলতপুর এলাকার এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত যুবক হারুন উর রশিদ (৩৬)থানার উপস্থিত হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগে তিনি উল্লেখ করেন,১।রাহাত( ২১)ইউনুস ২।পায়েল ৩।তোফাজ্জল ৪।হাবিব৫। রুবেল সহ অজ্ঞাত আরো ৮/১০ জনের একটি গ্রুপ ২৫/৩/২২ আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় বিবাদীগন দেশীয় অস্র সস্র সজ্জিত হইয়া আমার উল্লেখিত ঠিকানার বাসা সংলগ্ন দোকানে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ হুমকি প্রদান করে। আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেদ করিলে বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হইয়া আমার হাতে পায়ে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিলঘুসি চরথাপ্পর মারিয়া শরিরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে ২ নং বিবাদী তার হাতে থাকা লাঠি দিয়া আমার হাতে পায়ে বুকে মাথায় সহ বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটাইয়া গুরুতর জখম করে। ১ নং বিবাদীর হাতে থাকা ধারালো চাপাতি দিয়া আমাকে হত্যার উদ্যেশ্য চোখের উপরে স্ব জোরে চাপাতি দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। তার পর ৩- ৫ বিবাদীরাও আমাকে এলোপাতাড়ি পিটাইতে থাকলে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীগন আমাকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও আমার পরিবারের লোকজন আমাকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়া চিকিৎসা করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও পারিবারিক ভাবে আলোচনার মাধ্যমে থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। এ বিষয়ে অভিযোগে তদন্ত কারী কর্মকর্তা এস আই সোহাগ জানান, আমরা অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে যাই এবং অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell