বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ফতুল্লার রামারবাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে  ১০০৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী নূর ইসলাম কে  গ্রেফতার করে র‌্যাব-১১ 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৮, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ
  • ৩৭৯ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লার রামারবাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে  ১০০৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী নূর ইসলাম কে  গ্রেফতার করে র‌্যাব-১১

এ সময় তার স্বীকারোক্তিতে ময়লার ড্রেনের ভিতরে অভিনব কায়দায় লুকানো ও বস্তাবন্দি অবস্থায় ১০০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা।

গ্রেফতারকৃত নূর ইসলাম কুমিল্লার মুরাদনগরের দাররা দিঘিরপাড়ের নিল মিয়ার ছেলে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কালিরবাজার এলাকায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটেলিয়ান অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, রবিবার রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে নূর ইসলামকে গ্রেফতারের  পর ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নূর ইসলাম গাড়িচালক, হেলপার, মোটর মেকানিক ও সিকিউরিটি গার্ডসহ বিভিন্ন পেশার আড়ালে সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

মাদক চোরাচালানের কাজে সে ট্রাক, পিকআপ ও কার্ভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন ব্যবহার করে থাকে, যাতে আইন শৃংখলা বাহিনী তাকে সন্দেহ করতে না পারে। আসন্ন ঈদুল ফিতরের ছুটি ও উৎসব উপলক্ষে বিপুল পরিমান ফেনসিডিলের চালান এনে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় একটি গ্যারেজের পাশে ড্রেনের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell