শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪০
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

ফতুল্লায় কিশোরী গণধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৬, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ
  • ৫০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরী গণধর্ষণের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার গভীর রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম মিনু রাসেল (৩৯)। তিনি নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার মো. আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গত ১৪ এপ্রিল ফতুল্লার দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ভিকটিমের মা বাদী হয়ে ১৮ এপ্রিল ফতুল্লা থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরেও জানান, গত ১৩ এপ্রিল নিজ বাসা থেকে ভিটকটিম নানির বাসায় বেড়াতে যায়। পরদিন সেহেরির সময় নানির সঙ্গে নিজ বাসায় ফেরার পথে মিনু রাসেলসহ মো. রিফাত (২০) ও সিফাত (২২) ভিকটিমকে অপহরণ করেন। পরে মিনু রাসেলের বাসায় নিয়ে ধর্ষণ করেন। তারা চারদিন ওই কিশোরীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন।

গ্রেফতার রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell