বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

ফতুল্লায় দেশীয় ধারালো অস্ত্রসহ রাজু বাহিনীর ৬ সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৬, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ
  • ৩০৪ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় ধারালো অস্ত্রসহ দেওভোগ মুলিবাশ এলাকার সন্ত্রাসী সাল্লু ও রাজু বাহিনীর ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) রাতে ফতুল্লার বাশমুলি তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের থেকে দেশীয় দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- ফতুল্লা মডেল থানার ভোলাইল গেদ্দার বাজার এলাকার ওসমান গনির ভাড়াটিয়া সোলেয়মানের ছেলে রিফাত (১৯), একই এলাকার তারা মিয়ার ভাড়াটিয়া আমাদুলের ছেলে মো. শাহিন (১৯), মুসলিমনগর নয়াবাজার এলাকার হাকিমের বাড়ীর ভাড়াটিয়া দুলাল মিয়ার ছেলে মামুন (২১), ভোলাইল শান্তিনগর এলাকার আবু তাহেরের বাড়ীর ভাড়াটিয়া গুলজারের ছেলে মো. রাজু (১৭), দেওভোগ মাদরাসা সংলগ্ন গিয়াস উদ্দিন উকিলের বাড়ীর ভাড়াটিয়া সাজু মিয়ার ছেলে সামাদ (১৯) ও একই এলাকার জামাল মুদির ভাড়াটিয়া মৃত আলমাস মিয়ার ছেলে সাহিন (৪৬)।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার ছয়জনসহ সাল্লু বাহিনীর প্রধান সাল্লু, রাজু বাহিনীর প্রধান রাজুকে আসামি করে মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর তথ্য মতে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাল্লু বাহিনী ও রাজু প্রধান বাহিনীর মধ্যে গত এক মাসের ও বেশী সময় ধরে প্রতিনিয়ত ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সন্ত্রাসীরা হাতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ বোমার ব্যবহার করে এলাকায় আতংকের সৃষ্টিসহ সাধারণ মানুষের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অহেতুক হামলা চালিয়ে ভাংচুর করে। গত এক মাসে এ দুই বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকটি মামলা হয়। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হলেও মূল হোতারা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে।

ফলে দু একদিন পরপরই এই দুই সন্ত্রাসী বাহিনী নিজ নিজ ক্ষমতা বা শক্তি জাহির করতে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত এগারোটার দিকে উভয় গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও করে তারা।

এরপরেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেফতার করে। তবে সোমবার রাতেও পালিয়ে যেতে সক্ষম হয় বাহিনী প্রধান সাল্লু ও রাজু।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাল্লু ও রাজু বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। পালিয়ে যাওয়া সব আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell