মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফতুল্লায় দেয়াল সড়কে ধসে পড়ে গর্ভবতী নারী নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২১, ৯:১১ অপরাহ্ণ
  • ৩৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফতুল্লায় দেয়াল সড়কে ধসে পড়ে গর্ভবতী নারী নিহত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়ালচাপায় ময়না বেগম (২৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। এসময় ওই নারীর শ্বশুর জিন্নাত আলী (৬০) গুরুতর আহত হন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ের হুমায়ুন মিয়ার জমির দেয়াল সড়কে ধসে পড়ে তার মৃত্যু হয়।

নিহত ময়না বেগম ওই এলাকার ফকির চাঁনের বাড়ির ভাড়াটিয়া রিপন মিয়ার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটি গ্রামে। তিনি আড়াই মাসের গর্ভবতী ছিলেন।

নিহতের স্বামী রিপন মিয়া জানান, আত্মীয়ের বাড়ি থেকে রিকশাযোগে ময়না বেগমসহ তার বাবা বাসায় ফিরছিলেন। পথে হুমায়ুন মিয়ার জমির কাছে আসলে দেয়াল ধসে পড়ে। এসময় রিকশাচালক নিরাপদ স্থানে যেতে পারলেও ময়না ও তার বাবা দেয়ালে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell