বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৫
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ফতুল্লায় পাওনা টাকার জন্য কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো.মাসুদ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
  • ৩৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফতুল্লায় পাওনা টাকার জন্য কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো.মাসুদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকার জন্য কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো.মাসুদ (২৬) নামের পোশাক কারখানার এক যুবক শ্রমিক খুন হয়েছে। এ ঘটনায় সোহেল (২৫) নামের গ্যাংয়ের এক সদস্যকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পরে জিজ্ঞাসাববাদের জন্য তার বাবা আইয়ু্ব আলীকেও আটক করে পুলিশ। আজ ২৪ জুলাই শনিবার দুপুর সোয়া ১২টায় ফতুল্লা থানাধীন পাগলা নয়ামাটিস্থ লাবনী ফুড কারখনার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতারকৃত সোহেলের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ চাঁদপুর হাইমচর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফতুল্লার পাগলা নয়ামাটির তাজুর মাঠ সংলগ্ন রুহুল আমিন মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। পুলিশ জানায়, মাসুদের কাছে কিছু টাকা পেতো কিশোর গ্যাং গ্রুপের সদস্য সোহেলের এক ভাই। সেই টাকার জন্য দুই দিন আগে মাসুদকে চাপ দেয় সোহেলসহ গ্যাংয়ের অন্য সদস্যরা। পরে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উল্লেখিত লাবনী ফুড কারখানার সোহেলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাসুদের রাস্তা গতিরোধ করে মারধর করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গ্যাংয়ের একজন হাতে থাকা ছুরি দিয়ে মাসুদের পেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনার পর সোহেলকে আটক করা হয়েছে। তার বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আর হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিও জব্দ করা হয়েছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell