সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় স্বামীর যৌতুক মামলায় শিল্পী গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২, ২০২২, ৯:২১ পূর্বাহ্ণ
  • ৪৯৯ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় স্বামীর যৌতুক মামলায় শিল্পী গ্রেফতার

ফতুল্লায় স্বামীর দায়ের করা যৌতুক মামলায় শিল্পী (২৮) নামক এক যুবতীকে  গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শিল্পী রংপুর জেলার   নিলফামারি থানার রাজু মিয়ার মেয়ে। তারা স্ব পরিবারে ফতুল্লা থানার ওয়াপদারপুল এলাকায় বসবাস করে।সে ফকিরা গার্মেন্টসে চাকুরী করে।

রোববার (১ মে) সকালে তাকে ওয়াপদারপুলস্থ বাসা থেকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে  শিল্পী বেগমের স্বামী রাসেলের  দায়ের করা যৌতুক  মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০ টার দিকে ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে শিল্পী বেগমকে গ্রেফতার করে দুপুরেই তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

গ্রেফতারকৃত শিল্পী বেগম জানায়, ২০১৩ সালে পারিবারিক সম্মতিক্রমে তাদের বিয়ে হয়েছিলো। বিয়ের পর থেকে স্বামী তাকে শারীরিকভাবে  নির্যাতন করতো। আর এ কারণে ৬ বছর ধরে সে স্বামীর সংসার ছেড়ে বাবার বাসায় বসবাস করছে। পরে সে বছর দুয়েক পূ্র্বে স্বামীকে তালাক দেয়। তাদের সংসার জীবনে ছোয়াদ (৭) নামক একটি পুত্র সন্তান রয়েছে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell