সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৯, ২০২২, ৮:৫৩ অপরাহ্ণ
  • ৪৬১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন তার সহযোগী জুয়েল।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা থানার পাগলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বরুকা উত্তর পাড়ার আকবর আলীর ছেলে ও ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমুলিতে ভাড়া থাকতেন। তিনি বিসিক ১ নম্বর গলির নিউ ফ্যাশন নামে একটি পোশাক তৈরির কারখানার পরিচালক বলে জানান নিহতের পরিবার।

জানা যায়, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে সহযোগী জুয়েলকে (৩৪) নিয়ে বিসিক থেকে ঢাকা যাচ্ছিলেন আলমগীর। এ সময় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক দেখে মোটরসাইকেলে ব্রেক করেন আলমগীর। এতে মোটরসাইকেল পরে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আলমগীরের আফসানা আক্তার হামিম (১০) নামক একটি মেয়ে ও আতিক নামক (৮) নামক একটি ছেলে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চাপা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell