শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৭, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৭৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দিনগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ মে) দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গৃদকালিন্দিয়া বাজারে পল্লী চিকিৎসক শাহজাহাল ফরিদ প্রতিদিনের মতো রাত ১০ নাগাদ বাড়িতে গিয়ে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মেইন গেটের তালা কৌশলে খুলে ডাকাতরা বাসায় প্রবেশ করে। পরে দরজার লক খোলার সময় শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাদের। এ সময় রুমের ভেতর থেকে পরিচয় জানতে চাইলে তারা বলে- আমরা থানা থেকে এসেছি, আমরা পুলিশের লোক। পরে দরজা খুললে ঘরে প্রবেশ করে ডাকাতরা শাহজাহাল ফরিদ ও তার স্ত্রী ফাতেমা আক্তার নিপুকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় এবং যাওয়ার সময় বাহিরে থেকে দরজা লক করে দেয়।

ভুক্তভোগী পল্লী চিকিৎসক শাহজালাল ফরিদ বলেন, ডাকাতরা পুলিশ পরিচয় দিয়ে আমার বাসায় প্রবেশ করে। পরে আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে আমাকে বেঁধে ফেলে। আমার স্ত্রীর হাত বেঁধে চাবি নিয়ে তারা ঘরের সব কিছু তছনছ করে স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগীর ভাই শফিকুর রহমান ফুটন বলেন, আমার ভাইয়ের বাসায় ডাকাতির খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে জরুরিসেবা ৯৯৯ -এ কল দিয়ে পুলিশের সহায়তা চেয়েছি। বিকেল ৫টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell