শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ফরিদপুরের ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৪, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ
  • ৫০৫ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল মাহমুদের (৪০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গা উপজেলা সদরের এক নারী (৩৩) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ অভিযোগ করেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক হাফিজুর রহমান অভিযোগটি আমলে নেন। পরে এটি মামলা হিসেবে নিতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর বাবা-মা মারা গেছেন। তিনি অবিবাহিত। তারা দুই বোন ও এক ভাই। ২০০৬ সালে তারা দুই বোন জীবিকার তাগিদে সৌদি আরব যান। ওই সময় তার ছোট ভাই কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তিনি দেশে এসে স্থায়ীভাবে বাড়িতে বসবাস করে আসছেন।

গতবছরের ২০ অক্টোবর বাড়িতে চুরি হলে পুলিশকে জানান ওই নারী। পরে ২৪ অক্টোবর রাতে ভাঙ্গা থানার এএসআই সজল মাহমুদ তার বাড়িতে যান। কথাবার্তার একপর্যায়ে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন। পরবর্তী সময়ে বিয়ের প্রলোভনে আরও বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি ওই নারীকে বিয়ের প্রলোভনে ভাঙ্গা বাজারে নিয়ে একটি মেডিকেল সেন্টারে রেখে পালিয়ে যান এএসআই সজল মাহমুদ। গত ১২ ফেব্রুয়ারি ফরিদপুর জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাম করে জানতে পারেন তিনি তিনমাসের অন্তঃসত্ত্বা। পরে তিনি থানায় গিয়ে মামলা করতে গেলেও মামলা নেয়নি বলে অভিযোগ। বাদীপক্ষের আইনজীবী মানিক মজুমদার বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণের জন্য ভাঙ্গা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত এএসআই সজল মাহমুদ বলেন, ‘ওই নারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। সে আমার স্ত্রী। বিয়ের কাবিননামাও আছে।’ তিনি আরও বলেন, ‘আমার আগের স্ত্রী আছে। তার সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করেছি। সে কেন আদালতে ধর্ষণের অভিযোগে এতদিন পর মামলা করলো বুঝতে পারছি না। তবে মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমি তার সঙ্গে সংসার করবো।’ ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘অভিযোগের সব তথ্য সঠিক নয়। অনেক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। থানায় এমন কোনো ঘটনা ঘটেনি। থানার বাইরে যদিও কিছু হয়ে থাকে তা তাদের ব্যক্তিগত বিষয়। আমি এ বিষয়ে এএসআই সজল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ওই নারী তার বিবাহিত স্ত্রী।

 এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূইয়া বলেন, আদালতের নির্দেশনা এখনো পাইনি। তবে প্রশাসনিক কারণে এএসআই সজলকে কয়েকদিন আগে ফরিদপুর পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell