শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৪
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

ফরিদপুরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ণ
  • ৩৯৬ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারদের শুক্রবার (৫ মে) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামানসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

 

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং ইউএনও’র গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের পরিদর্শনে যান ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী। সে সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও’র ওপর হামলা করে। ভাঙচুর করা হয় ইউএনও’র সরকারি গাড়িটিও। হামলায় ইউএনও ছাড়াও তার সঙ্গে থাকা অফিস সহকারী, আনসার সদস্য ও চালকসহ ছয়জন আহত হন।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell