বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৭
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ফিল্মে আমার যাত্রাটাই শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে-বুবলী

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফিল্মে আমার যাত্রাটাই শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে-বুবলী

এবার টলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি চিত্রনায়িকা শবনম বুবলীর। চলতি বছরই সেখানে মুক্তি পাচ্ছে তার ‘ফ্ল্যাশব্যাক’।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। কলকাতায় এই টিজার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলীসহ সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীরাও। অনুষ্ঠানের এক ফাঁকে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা।

সেখানে এক সাক্ষাৎকারে বুবলীর কথায় উঠে এসেছে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। উঠে এসেছে শাকিব খানের ‘দরদ’ প্রসঙ্গও।

‘ফ্ল্যাশব্যাক’র টিজার প্রকাশনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে, জানতে চাইলে বুবলী বলেন, আমাদের এই সিনেমার শুটিং শুরুর আগে সবার সঙ্গে দেখা হয়েছিল। তখন আমরা অনেক আনন্দ ভাগাভাগি করেছিলাম। এবারও শুটিং শেষ করে আমাদের দেখা হয়ে গেল। এতদিন পরে এসেও সবাই একসঙ্গে হতে পেরেছি, খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে।

টলিউডে প্রথমবার কোনো সিনেমায় কাজ করেছেন বুবলী। এ নিয়ে শাকিবের কাছ থেকে কোনো পরামর্শ বা কিছু বলেছেন কিনা জানতে চাইলে নায়িকা বললেন, অবশ্যই তার (শাকিব) শুভকামনা, ভালোবাসা থাকে। কারণ ফিল্মে আমার যাত্রাটাই শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে। তো অনেক কিছুই আমাকে দেখিয়েছে, শিখিয়েছে। টানা ৫ বছর তার সঙ্গেই কাজ করা হয়েছে। আর এখন তো পরিবারের অংশ, সেই হিসেবে ভালোবাসা-শুভকামনা থাকে সবসময়।

‘ফ্ল্যাশব্যাক’র টিজার শাকিব দেখেছেন কি-না, এমন প্রশ্নে বুবলীর ভাষ্য, টিজার মাত্রই প্রকাশ হলো, তবে পোস্টার দেখেছে। খুব ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। তিনি কাজের ব্যাপারে সবসময়ই খুব ইতিবাচক থাকে।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের সৌরভ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলি, রজতাভ দত্ত প্রমুখ। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell