সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফুটওভার ব্রিজের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন শিক্ষার্থীরা।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ১২:২১ পূর্বাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

ফুটওভার ব্রিজের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন শিক্ষার্থীরা।

ফুটওভার ব্রিজের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

এর আগে গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দড়িকান্দী এলাকায় জাওয়াদ ও তার মায়ের নানি আনোয়ারা বেগম সড়ক পারাপারের সময় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন। এর প্রতিবাদে আজ তার স্বজন ও এলাকাবাসীরা একত্রিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন করে। এসময় তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রা ওই অবরোধে অংশ নেয়।

মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের দুইপাশেই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। তারা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনা এড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলের ফুটওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন। এজন্য দ্রুত দাবি বাস্তবায়নের চান শিক্ষার্থীরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। এতে কিছুসময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell