বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে-আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

 

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে-আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে-আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

হুঁশিয়ারি উচ্চারণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হবেন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণের শুরুতে পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্রঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কি না সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ৫ আগস্ট। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়। বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা পুনর্বাসনের কথা বলবেন, আমরা ধরে নেবো গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি কায়েম করেছিল তাদেরও ইন্ধন ছিল।

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আমাদের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে।’

তরুণদের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা জনকল্যাণে কাজ করতে পারিনি, রাষ্ট্রের নাগরিক হয়ে উঠতে পারিনি। আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। বঞ্চিতের ক্ষোভ থেকে আমরা তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ করেছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা, তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে। এখানে তরুণদের মাইনাস করার চিন্তা করা যাবে না।

সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান ও তামিম আহমেদ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell