রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৯
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে দেওয়া হবে না।” : হুম্মাম কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২২, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে দেওয়া হবে না।” : হুম্মাম কাদের

নেজাম উদ্দীন- রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

দক্ষিণ রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ইফতার আয়োজন করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যকালে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “১৬ বছর ধরে আমরা যত ভাই, সন্তান হারিয়েছি, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, আমি আমার বাবাকে হারিয়েছি। ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে দেওয়া হবে না” তিনি আরও বলেন, “আমাদের অনেক আত্মীয়-স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকে সমর্থন করেন, তাদের মাফ করা যায়, কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের যারা আছেন, তারা ঘুমটা পরে লুকিয়ে আছেন। শোনা যাচ্ছে, এখনো রাতের আঁধারে তারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছেন। এর কারণ, আমাদের মন বড়, তাই মোমবাতির আলো দিয়ে তাদের খুঁজছি না, তাদের বিরুদ্ধে মামলা করছি না। তবে সতর্ক করছি, তারা ভালো না হলে মামলা আরও আসবে, হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নিন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করতে চাই।” দলের ভেতরের বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দলের মধ্যে কিছু মানুষ আছে, যারা উস্কানি দিচ্ছে, অবৈধ কাজ ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাদের সতর্ক করে বলছি, তারেক রহমান সাহেবের নির্দেশ, যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে গ্রুপিং দেখা হবে না, সে আমার ঘরের মানুষ হলেও ছাড় দেওয়া হবে না।” নির্বাচন প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, “সবাই নির্বাচন নিয়ে উত্তাল হয়ে গেছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন কখন হবে। কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত নই। নির্বাচন যদি দশ বছর পরেও হয়, এই সামনের দশ বছর আমি আপনাদের পাশে থাকব।” তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনে হাছান মাহমুদ বলেছিলেন, তার মতো আমার বাবার কোনো ডিগ্রি নেই। আমি তখন বলেছিলাম, আমার বাবা ৩৩ বছর রাঙ্গুনিয়া, রাউজান আর ফটিকছড়ির মানুষের গোলামী করে তাদের থেকে ডিগ্রি নিয়েছেন। আমিও একই ডিগ্রি আপনাদের থেকে নেব। সামনের নির্বাচনে বেগম জিয়া ও তারেক রহমান সাহেব যেই সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী কাজ করব।” চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূরের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন, মসিদ্দৌল্লাহ, উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি মো. আনছুর উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউসুফ শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন কামাল উদ্দীন মাস্টার, পারভেজ মোশাররফ, খোরশেদ আলম ফারুকী, জাহাঙ্গীর এলাহি, ইসমাঈল হোসেন শিকদার, মোহাম্মদ হারুন, মাসুদুল হক চৌধুরী, দিদারুল আলম, ইফতেখার হোসেন রুবেল, আরজু ইসলাম রানা, গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. সেলিম, ফরিদুল আলম, নিশাত শিকদার, আবুল বয়ান তালুকদার, নাসির উদ্দীন রক্সি, মুহাম্মদ মুসা, শাহাদাত হোসেন হেলেন, মো. সাবের হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell