রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৮
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ১০:২৬ অপরাহ্ণ
  • ৬২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্যারিস (ফ্রান্স) যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

গত ৩১ অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন।

গ্লাসগোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থাপ্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

গত ০৩ নভেম্বর স্কটল্যান্ড থেকে লন্ডন আসেন প্রধানমন্ত্রী। লন্ডনে ‘বাংলাদেশ  ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শোর উদ্বোধন; লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে গত মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে।

সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান। এলিসি প্রাসাদ এবং পরে ইনভ্যালিডসে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় সফররত শেখ হাসিনাকে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্র্যোঁর আমন্ত্রণে তার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা।

প্যারিস সফরকালে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস পিস ফোরামের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell