শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বগুড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৬, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বগুড়া শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন ৷

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দুজন হলেন- গাইবান্ধা জেলার সদর উপজেলার কলমা বাজার এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আয়নাল হক (৪৬) ও অ্যাম্বুলেন্স চালক পিরোজপুর জেলার কাউখালি উপজেলার দ্বীন ইসলাম (৩৮)।

আহত দুজন হলেন- নিহত আয়নালের ছেলে ফিরোজ আলী (৩০) ও গাইবান্ধা সদর পজেলার নিজাম (১০)। হতাহত সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বগুড়া থেকে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া আয়নাল। এ সময় আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্স চালক দ্বীন ইসলাম মারা যান।

অ্যাম্বুলেন্স এর সহযোগী রতন মিয়া জানান, গুরুতর অসুস্থ অবস্থায় নিহত আয়নালের স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি মারা যান। তার মরদেহটি নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। কিন্তু পথেই তারা দুর্ঘটনার শিকার হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস-অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell