রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা,আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা, আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে ছোট ভাই নিজাম উদ্দিন (৪০) হত্যা মামলার আসামি বড় ভাই নুরুল আলমকে (৫৫) ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২২ জুন রাতে ফেনী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের মৃত আহছান উল্যার ছেলে নিজাম উদ্দিন। বাড়ির কাছাকাছি গেলে নুরুল তার ছোট ভাই নিজামের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে করে সেখানেই ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন।

খবর পেয়ে পরের দিন ভোরে ঘটনাস্থল থেকে নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নিজামের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে নুরুল আত্মগোপনে চলে যান। রোববার তাকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় নিজে একাই ভাইকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

মোটবী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিন বলেন, নিহত নিজামের সঙ্গে বড় ভাই নুরুলের পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঘটনার দুইমাস আগেও একটি সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়েছিল। কিন্তু নুরুল মন থেকে তা মেনে নিতে পারেননি।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, নিজাম হত্যার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell