শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বন্দরে গৃহবধূ আফসানাকে পিটিয়ে হত্যা-স্বামী অনিক গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২৩, ২:৫৬ পূর্বাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দরে গৃহবধূ আফসানাকে পিটিয়ে হত্যা-স্বামী অনিক গ্রেফতার

বন্দর প্রতিনিধি।।বন্দরে আফসানা(২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মদনপুর নেহাল সরদারের বাগ ভাড়াটিয়া বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের ঘটনায় স্বামী মো. অনিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূ পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর রাগারটেক গ্রামের মৃত জুলফিকার আলীর মেয়ে। নিহতের ভাই খাইরুল ইসলাম জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার রামারফুর গ্রামেী গিয়াসউদ্দিনের ছেলে অনিকের সঙ্গে প্রেমের সম্পর্কে পালিয়ে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বন্দরের লাউসার নেহাল সরদারের বাগ করিম মেম্বারের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। তাদের সংসারে ১০ মাসের আব্দুল্লাহ নামে একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের বৃহস্পতিবার রাতে আমার ছোট বোন আফসানাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার স্বামী। প্রতিবেশীরা জানান, বিয়ের পর দুই বছর যাবত একই বাসায় সুন্দর ভাবেই ঘর-সংসার চলছিল। খুঁটিনাটি ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। বৃহস্পতিবার রাতে পূর্বের ন্যায় নিয়মিত খাওয়া দাওয়া শেষে ঝগড়া হয়। এরপর রাত দেড় টার দিকে বাড়িওয়ালাকে অনিক ডেকে এনে দেখান তার স্ত্রী ফাঁসি দিয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই লাশ উদ্ধার করে নিয়ে যায়। ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তৌহিদুজ্জামান জানান, প্রথমে আত্নহত্যা করে এক নারী ঝুলে রয়েছে। এখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল প্রস্তুত করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় স্বামী অনিককে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell