শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বন্দরে ৯টি ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা-পরিবেশ অধিদপ্তর

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ৯টি ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তর

(৫ ডিসেম্বর ) সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত টানা এ অভিযান চলে।

 

অভিযানে মদনপুরের ফুলহরে মেসার্স এ এইচ বি ব্রিকস, শাসনেরবাগে মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিক ফিল্ড, বারপাড়ার সরদার ব্রিক ফিল্ড ও একই এলাকার মেসার্স মায়ের দোয়া ব্রিকসের প্রত্যেককে তিন লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।

সেইসঙ্গে গোকুলদাসেরগাঁও এলাকার মেসার্স এম বি এস ব্রিকস, মেসার্স হাজি অটো ব্রিক ফিল্ড, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড এবং লক্ষণখোলায় নারায়ণগঞ্জ ব্রিকস অ্যান্ড ম্যানুফেকচারিংকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে ইটভাটাগুলোর জেলা প্রশাসন থেকে মাটি ব্যবহারের প্রত্যয়ন না থাকা, ইটভাটার এক কিলোমিটারের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতীত কার্যক্রম পরিচালনা করায় ৩২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে ইটভাটার অবৈধ কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ইটভাটার মালিকরা পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell