শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫১
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বন্দর নবীগঞ্জ সরদার বাড়ির নিয়াজ তুমি কার ?শামীম ওসমান না কালামের ছবিতে প্রমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৪, ৭:৪৮ পূর্বাহ্ণ
  • ২২৯ ০৯ বার দেখা হয়েছে

বন্দর নবীগঞ্জ সরদার বাড়ির নিয়াজ তুমি কার ?শামীম ওসমান না কালামের ছবিতে প্রমান

বন্দর প্রতিনিধি।।

নিয়াজ তুমি কার, খুটির জোর কোথায়? একাধিক মামলার আসামী হয়েও প্রশাসনের নাকের ডগায়.. অপকর্মে জড়ালে দলে স্থান নেই: সাখাওয়াত আসিফ নজরুল?? অপকর্মে জড়ালে দলে স্থান নেই: সাখাওয়াত। নিয়াজের মত বহুরূপী তাদের সাথে মিছিলের ছবি সর্বত্র ভাইরাল। বন্দরের নবীগঞ্জ জালাল সরদার বাড়ির ছেলে নিয়াজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে বিশাল পরিমাণ অপকর্মের ইতিহাস। ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনে ফতুল্লা থানা ও হেফাজত কর্মী হত্যা মামলার আসামী নিয়াজ উদ্দিন আহমেদ এখনো প্রকাশ্য বহাল তবিয়তে। প্রশাসনের নাগের সামনে দিয়ে ঘুরলেও যেন তাকে চিনে না প্রশাসন। টাকার কাছে সকলেই পুনরায় হাত বাড়াতে শুরু করেছে

গত ২০ ডিসেম্বর ফতুল্লা থানা পুলিশ নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করলেও ২০ লাখ টাকার বিনিময়ে থানা থেকেই চলে আসে। তবে পুলিশ বলছে উল্টো কথা। একাধিক মামলার আসামী জামিন ছাড়া প্রকাশ্য দিবালোকেও ঘুরাফেরা করে কিভাবে?? এমনই প্রশ্ন সচেতন মহলের। মুনতাসীর মামুনের লেখা বইয়ে স্পষ্ট ভাষায় উল্লেখ্য করেছে যে মহিউদ্দিন আহমেদ অর্থাৎ নিয়াজ উদ্দিন আহমেদর পিতা ছিলেন শান্তি কমিটির সভাপতি। নিয়াজ উদ্দিন আহমেদের খুটির জোর কোথায়?? কোন সে অদৃশ্য কালো শক্তি তাকে পেছন হতে শেল্টার দিচ্ছে তাও খুঁজে বের করে প্রশাসনের কঠোর অবস্থানে যাওয়া উচিত হবে বলে মনে করেন সচেতন মহল। মহানগর বিএনপি কঠোর অবস্থানের কথা বললেও… এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, জনগণের উপর অত্যাচার, সম্পদ নষ্ট, কিংবা চাঁদাবাজির মতো কোনো অপকর্মে জড়িত হলে তাদের বিএনপিতে স্থান হবে না। তিনি বলেন, “যারা এসব অপকর্মে জড়াবে, তাদের কানে ধরে দল থেকে বের করে দেওয়া হবে। এমনকি আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রয়োজনে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।” শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে ২২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন,

“গত ১৫ বছরে তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিচার বিভাগ থেকে প্রশাসন—সবখানে ন্যায়বিচারের অভাব। স্থানীয় সরকার ব্যবস্থাও কুক্ষিগত ছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নিয়ন্ত্রণে।” সাখাওয়াত আরও বলেন, “বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বিচার বিভাগে আমূল পরিবর্তন হবে এবং জনগণ ন্যায়বিচার পাবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।” তিনি জানান, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রতিটি পাড়া-মহল্লায় জনগণের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। “এটি জনগণের ভাগ্য পরিবর্তন করবে এবং বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করবে,” তিনি মন্তব্য করেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell