শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বন্ধুর ওপর বন্ধুর এ কোন নৃশংসতা,খাবার খাওয়ার পর নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বন্ধুর ওপর বন্ধুর এ কোন নৃশংসতা,খাবার খাওয়ার পর নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত

বন্ধুর ওপর নৃশংসতা দেখানোর আগে তাকে নিয়ে খাইয়েছেন। এরপর একই মোটরসাইকেলে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে নির্জন স্থানে।

সেখানে পৌঁছানোমাত্রই সাইকেলের মাঝে বসা বন্ধুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন পেছনে বসে থাকা বন্ধুটি।

 

এমন হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে।

আহত আলবাব খান মেহেরপুর শহরের শেখপাড়ার আলিফ খানের ছেলে। তার অবস্থা গুরুতর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

আলবাব খানকে যারা ছুরিকাঘাত করেছেন তারা হলেন তারই বন্ধু মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার রাজুর ছেলে সাদিক ও মুখার্জিপাড়ার রাতুল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, তারা একে অপরের বন্ধু। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

পুলিশের এই কর্মকর্তা জানান, সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে সাদিক ও রাজুসহ কয়েকজন আটক হন। তাদের ধারণা, আলবাব খান সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পে তাদের বিরুদ্ধে তথ্য দিয়েছিলেন। এ কারণে আলবাবকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেন তারা।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আলবাবকে ছুরিকাঘাত করার আগে সবাই খাওয়া-দাওয়া করেন। এরপর তাকে একটি মোটরসাইকেলে চড়িয়ে ঘুরতে বের হন তারা। মোটরসাইকেল চালাচ্ছিলেন রাতুল। আলবাব ছিলেন মাঝে, পেছনে সাদিক।

মোটরসাইকেলটি গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নির্জন স্থানে পৌঁছানোমাত্রই পেছনে বসা সাদিক উপুর্যপরি ছুরিকাঘাত করতে থাকেন আলবাব খানকে। এতে তার হাত, পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তাকে রাস্তার ওপর ফেলে রেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যান সাদিক ও রাতুল।

আলবাবের ক্ষতবিক্ষত শরীরে শতাধিক সেলাই পড়েছে বলে চিকিৎসক জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell