শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বন্যাদুর্গত মানুষের জন্য বাংলাদেশ সরকার ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে-লিবিয়ার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৬, ২০২৩, ২:৫৫ পূর্বাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

বন্যাদুর্গত মানুষের জন্য বাংলাদেশ সরকার ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে-লিবিয়ার

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা ও আল-মার্জসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে জরুরি মানবিক সহায়তার পদক্ষেপ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস ডিভিশনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, জরুরী ওষুধপত্র এবং ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট ১৫ সেপ্টেম্বর বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে।

Open photo

এসময় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলকে স্বাগত জানান।

পরবর্তী সময়ে রাষ্ট্রদূত লিবিয়ার হিউম্যানিটারিয়ান রিলিফ এজেন্সির নিকট বাংলাদেশ সরকারের ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় লিবিয়ার দুজন মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লিবিয়ার পূর্বাঞ্চলের বন্যাকবলিত দুর্গত জনগণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় লিবিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell