সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পরে কৌশলে ছিনতাই করার সময় ৩ জনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পরে কৌশলে ছিনতাই করার সময় ৩ জনকে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পরে কৌশলে ছিনতাই করার সময় তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

পুলিশ জানায়, একটি চক্র বোরকা পরে লঞ্চে ও লঞ্চঘাটে ভিড়ের মধ্যে কৌশলে টাকা ও মোবাইল ছিনতাই করে আসছিল। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণপিটুনির ভয় দেখানো হতো। পুলিশ এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল।

এর মধ্যেই শুক্রবার রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পরা অবস্থাতেই ধরা হয়েছে। এসময় ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছিল, তারা এসে নিজেদের মোবাইল ফোন ও টাকা শনাক্ত করেছেন।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন  নগর সংবাদ বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বোরকা পরে ছিনতাই করছিল। আজ ছিনতাই করার সময় তাদের আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell