সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৫
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

বরিশালের বাবুগঞ্জে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১১, ২০২২, ৪:১৩ পূর্বাহ্ণ
  • ৪৫৯ ০৯ বার দেখা হয়েছে

বরিশালের বাবুগঞ্জে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্কে ভাটা পড়ায় বাবুগঞ্জের কেদারপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন ওই তরুণী।

শুক্রবার (১০ জুন) সকালে ওই নারী বিয়ের দাবিতে প্রেমিক সবুজের বাড়িতে এসে অবস্থান নেন। এসময় সবুজের পরিবারের লোকজন তরুণীর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে ৯৯৯ নম্বরে তরুণী ফোন দিলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

অনশনে বসা প্রেমিকা জানান, প্রায় ৫ বছর ধরে সবুজের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। প্রেমের সম্পর্কের কারণে প্রায় দেড় বছর আগে এক হুজুরের মাধ্যমে কলেমা পড়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মাদারীপুরে একটি বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ ওই বিয়ে অস্বীকার করে আসছেন সবুজ। পরিবার মেনে নেবে না এমন অজুহাতে সবুজ তাকে এড়িয়ে চলছেন। এ কারণে বাধ্য হয়ে সবুজের গ্রামের বাড়িতে এসে অবস্থান নিয়ে নিজের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই তরুণী। তার দাবি, তাদের সম্পর্কের কথা সবুজের পরিবারের সবাই জেনেও এখন অস্বীকার করছে।

সবুজের বাবা জানান, তার ছেলে এসব ব্যাপারে তাকে কিছুই জানাননি। তবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান  বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell