বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৩
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী (এসআই) নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২২, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ
  • ৩০৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী (এসআই) নিহত

বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে বরিশাল-ঝালকাঠি সড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআইয়ের নাম মো. ফায়েজ। তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার গ্ৰামের বাড়ি ঝালকাঠির রায়াপুর গ্ৰামে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে এক সঙ্গী নিয়ে মোটরসাইকেলযোগে বরিশাল থেকে ঝালকাঠির রায়াপুরে যাচ্ছিলেন এসআই ফয়েজ। এসময় গ্ৰামীণ চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিমেল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফায়েজ। তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হন। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আনোয়ার হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell