শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৬
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

বরিশালে বাসের চাপায় তিন সহপাঠী স্কুলছাত্র নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ণ
  • ৩০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বরিশালে বাসের চাপায় তিন সহপাঠী স্কুলছাত্র নিহত।
বরিশালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদারের ছেলে মো. সিয়াম (১৬), পৌর শহরের কাঠেরপুল এলাকার জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) ও উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (১৬)। ওই তিন কিশোর বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়।

বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, বাকেরগঞ্জ থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জন কিশোর বরিশালে ঘুরতে এসেছিল। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে রাতুল-রোহান নামে যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

নিহতদের বন্ধু রাকিব বলে, আমরা একই বিদ্যালয়ের ১৮ জন বন্ধু ছয়টি মোটরসাইকেলে করে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু এলাকায় ঘুরতে এসেছিলাম। ফেরার পথে সিয়াম, রাব্বি ও চয়নের মোটরসাইকেলটিকে বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell