রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে কিশোরী মিম আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪।

র‍্যাব জানিয়েছে, আল আমিন ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যায় জড়িত।

 

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৭ জুলাই) সকালে শেরপুর প্রেস ক্লাবে বিজ্ঞপ্তিতে র‍্যাব ১৪ সিপিসি ১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, শুক্রবার (২২ জুলাই) রাতে ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে উপজেলার বাকাকুড়া গ্রামের কালঘোষা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে আল আমিন। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তার গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলে রাখেন।

প্রসঙ্গত, গত রোববার (২৪ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের পুকুর থেকে চতুর্থ শ্রেণির ছাত্রী মিম আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell