শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বাংলাদেশের শিক্ষকদের সম্মানী, ভাতা না হলেও এই পেশায় যে শ্রদ্ধা ভক্তি মেলে অন্য কোনো পেশায় বিরল-আসলাম চৌধুরী।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

বাংলাদেশের শিক্ষকদের সম্মানী, ভাতা না হলেও এই পেশায় যে শ্রদ্ধা ভক্তি মেলে অন্য কোনো পেশায় বিরল-আসলাম চৌধুরী।

ঢাকা প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের সম্মানী বা ভাতা চলনসই না হলেও এই পেশায় যে শ্রদ্ধা আর ভক্তি মেলে তা অন্য কোনো পেশায় বিরল। শিক্ষকদের হয়তো অর্থনৈতিক দৈন্যতা থাকে কিন্তু সমাজে তাদের যে সম্মান, মর্যাদা আর সামাজিক অবস্থান তা ধন-সম্পদের কোনো স্কেলে মাপা যাবে না।

রোববার (১৯ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষিকা রঞ্জনা শ্রী ভৌমিকের বিদায় সংবর্ধনা ও দাতা সদস্যের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, এ অঞ্চলের শিক্ষা বিস্তারে বিদায়ী দুই শিক্ষকের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা স্কুল থেকে বিদায় নিলেও সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। স্কুলের সার্বিক উন্নয়নেও দুই শিক্ষক তাদের শ্রম মেধা ব্যয় করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকের অবস্থান সবার ওপরে। যারা জ্ঞানের আলো ছড়িয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত গড়ে দেয়, তাদের প্রতি অসম্মান কখনোই করা যাবে না। শিক্ষকদের আদেশ উপদেশ অনুসরণ করা গেলে জীবনে সফলতা আসবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি বেলাল হুসাইনে সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি সুমন দাস ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসান আল মামুন, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, স্কুলের দাতা সদস্য আলহাজ নুরুদ্দিন রুবেল সিআইপি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, আজীবন দাতা সদস্য জহুরুল আলম, ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা গিয়াসুল মাহমুদ চৌধুরী, তাজুল ইসলাম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell