রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩২
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৬, ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে

পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় দেশটির সব মুসলিমদের জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হিজরি সনের হিসাব অনুসারে, হিজরি সনের হিসাব অনুযায়ী, সৌদি আরবে আজ বৃহস্পতিবার একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, কেউ যদি খালি চোখে কিংবা দুরবিন দিয়ে জিলহজ মাসের চাঁদ দেখতে পান, তাহলে তিনি বা তারা যেন দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। আদালতে জানাতে অপারগ হলে স্থানীয় মসজিদে যেন জানানো হয়। পরে মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবে।

জিলহজ্জ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজাহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে ও ১৫ জুন হবে আরাফার দিন।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজান ও ইদুল ফিতরও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। ফলে এবারও বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে।

ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজাহা হলো ‘ত্যাগের উৎসব’। এই দিনটিতে মুসলমানরা ধর্মীয় নিয়মানুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করতে সাধ্যমত উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি করে থাকেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell