রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমা।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ
  • ৩৬১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল।

এরই মধ্যে কয়েক ধাপে এর শুটিং হয়েছে ভারতে। তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে বেশ লম্বা সময় শুটিং বন্ধ ছিল। করোনা নিয়ন্ত্রণে আসায় আবারও শুটিংয়ে নামছেন শ্যাম বেনেগাল ও তার টিম।

নিশ্চিত হওয়া গেছে, আগামী নভেম্বরেই ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের শুটিং হবে বাংলাদেশে। ঢাকার বিভিন্ন এলাকায় এ সিনেমায় দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী।

তিনি বলেন, ‘আগামী মাসেই আমরা শুটিং শুরু করছি। এবার শুটিং করলেই দৃশ্যধারণের পর্ব সম্পন্ন হবে। শুটিং সামনে রেখে ইতোমধ্যে ভারত থেকে সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। তারা বিভিন্ন লোকেশনে ঘুরেছেন। কিছু প্রস্তুতি নিয়েছেন।’

জানা গেছে, রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় দৃশ্যধারণ করা হবে।

কথা ছিল সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিং হবে। তবে করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়েছিল।

‘বঙ্গবন্ধু’ আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে জানান ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell