শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৯
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

বাংলাদেশ তরিকত-এ-ইসলাম মাজারে হামলাকারীদের শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবি 

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

বাংলাদেশ তরিকত-এ-ইসলাম মাজারে হামলাকারীদের শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবি

 দেশজুড়ে সুফিবাদ জনগোষ্ঠীর দরবার ও মাজার শরিফের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরিকত-এ-ইসলাম। পাশাপাশি মাজারে হামলাকারীদের শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ তরিকত-এ-ইসলামের সভাপতি সৈয়দ গোলাম উদ্দিন হিয়াজুড়ী বলেন, ৫ আগস্ট রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর থেকে দেশব্যাপী সূফিবাদ বা তরিকাপন্থি জনগোষ্ঠীর দরবার ও মাজারসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংষযজ্ঞ চালানো হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ছাড়া দেশব্যাপী অনেকগুলো দরবার বা মাজারে সন্ত্রাসী হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাদের দাবিগুলো হলো-

১. মাজার বা দরবারে অগ্নি সংযোগকারী সব সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বাংলাদেশের সব প্রান্তে সুফিবাদ ধর্মীয় দর্শনের সিদ্ধ পুরুষ তথা পীর, মুর্শিদ, ওলী-আউলিয়াদের মাজার সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ সংযুক্ত করতে হবে।

৩. গণমাধ্যম, পাবলিকেশন বা যেকোন প্রচার প্রকাশনায় পীর, মুর্শিদ, ওলী-আউলিয়াদের নেতিবাচকভাবে উপস্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের সুনিশ্চিত শাস্তির ধারা বা বিধান সংযুক্ত করতে হবে।

৪. পীর, মুর্শিদ, ওলী-আউলিয়াদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কটাক্ষ করে, মুসলমানদের একমাত্র জীবন বিধান পবিত্র আল-কোরআনের অনুসরণ ব্যতিত মনগড়া বিধি-বিধান বা মতবাদের আলোকে যেসব প্রকাশনা ও পাঠ্য পুস্তক রয়েছে সেগুলোকে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করতে হবে।

৫. মাজার বা দরবার শরীফ ধর্ম অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশনের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell