রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৮
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২০, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন সংলগ্ন বাজারের বটতলায় এই ‘সাধুমেলা’ আয়োজিত হবে।

সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

 

মূল আয়োজন শুরু হবে বিকেল পাঁচটা থেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার।

সাধুমেলায় দলীয় সংগীতের মধ্যে ‘এলাহী আলমিন গো আল্লাহ’ পরিবেশন করবেন সেন্টু ও তার দল, ‘আল্লাহ বলো মনরে পাখি’ পরিবেশন করবেন গফুর ও তার দল,  ‘যেখানে সাঁইর বারামখানা’ পরিবেশন করবে রেজুয়ানুল ও তার দল, ‘ধন্য ধন্য বলি তারে’ পরিবেশন করবেন হযরত আলী শাহ্‌ ও তার দল।

একক সংগীত ‘এসো হে দয়াল কান্ডারী’ পরিবেশন করবেন যোগী ফকির, ‘চরণ ছাড়া করোনা হে দয়াল হরি’ পরিবেশন করবেন রেহেনা পারভীন, ‘লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে’ পরিবেশন করবেন জালাল মিয়া,  ‘কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়’ পরিবেশন করবেন বিউটি পারভীন, ‘মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে’ পরিবেশন করবেন মো: অসীম উদ্দিন।

এরপর একক সংগীত ‘ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি’ পরিবেশন করবেন রাসেল শাহ্‌ ও ‘নৈরাকারে ভাসছে রে এক ফুল’ পরিবেশন করবেন অর্পা খন্দকার। সবশেষে দলীয় সংগীত ‘মিলন হবে কত দিনে’ পরিবেশন করবেন সীমান্ত ও তার দল। এছাড়াও সংগীত পরিবেশন করবেন শিল্পী হিরক সরদার, আবিদা রহমান সেতু এবং রোকসানা আক্তার রুপসা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell