শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বাগেরহাটে ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায়ের ঘটনায় দুই ভাইকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৬, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাগেরহাটের মোরেলগঞ্জে শিকলে বেঁধে রুহুল আমীন শিকারী (৩৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া টাকা আদায়ের ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী রুহুল আমীন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের ইউনুছ শিকারীর ছেলে। গ্রেফতাররা হলেন ওই গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খান (২০

ভুক্তভোগী রুহুল আমীন ঘটনা সম্পর্কে জানান, বছরে লাভ হিসেবে ১০০ মণ ধান দেওয়ার শর্তে তিন বছর আগে মিলন খানের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন তিনি। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার রুহুল আমীনকে তার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। তাকের মারধরও করা হয়। বিকেল ৩টার দিকে ধারের ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শিকলে বেঁধে রেখে নির্যাতনের একটি ভিডিও পুলিশের নজরে আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মারধরের পর পাওনা টাকা আদায়ের বিষয়টি আমাদের নজরে আসে। ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা করেছেন। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell