শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

বাঙ্গালীর পিতার নাম শেখ মুজিবুর রহমান, মোড়ক উন্মোচন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২১, ৪:২৩ অপরাহ্ণ
  • ৪০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি প্রকাশিত ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ অক্টোবর) গণভবনে তিনি এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচনকালে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, সমিতির সাবেক সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম এবং সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল উপস্থিত ছিলেন।

স্মারক গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রামীণ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু কথা’ শীর্ষক লেখা প্রদান করে সমিতিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।

স্মারক গ্রন্থটিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর লিখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, মরহুম এইচ টি ইমাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মরহুম শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আতিউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, মোহাম্মদ জমির, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, এম এ সাত্তার মন্ডল, সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মরহুম হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরীসহ আরো অনেক প্রথিতযশা লেখক ও কবি।

স্মারক গ্রন্থটিতে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বইটি মুদ্রিত হয়েছে ১২০ গ্রাম আর্ট পেপারে। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell