বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

বাড্ডায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা

shahalam
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর উত্তর বাড্ডায় পারিবারিক কলহের জের ধরে এলিনা হক একা (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত একার মা শারমিন আক্তার জানান, তারাও ময়নারবাগে পাশাপাশি বাড়িতে থাকেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকতো একা। ১৭ বছর আগে তাদের বিয়ে হয়েছে। তার স্বামী আ. খালেক বর্তমানে বেকার। বিকেলে একার স্বামী তাদের ফোন দিয়ে দ্রুত তাদের বাসায় যেতে বলেন। এরপর তারা ওই বাসায় গিয়ে অচেনা অবস্থায় দেখতে পান একাকে। তখন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে যান।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়েছিল। তার জের ধরেই একা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের কাছে দাবি করেছে তার স্বামী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell