বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

কঠিন হতে বাধ্য করবেন না-তৈমুর

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমাদের শক্ত হতে বাধ্য করবেন না।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের খানপুরে এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এসব কথা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার।

তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচনে ইসি নিরপেক্ষ থাকবে বলে আমরা আশা করলেও তার প্রতিফলন দেখছি না। আমার বেলায় শত আইন অথচ সরকার দলীয় প্রার্থীকে কোনো আচরণবিধি ভাঙলেও বাধা দেওয়া হচ্ছে না। কাল নাকি তাকে নিয়ে আওয়ামী লীগ সমাবেশ করবে, আমি এ ব্যাপারে বারবার অভিযোগ দিচ্ছি। প্রথমেই দ্বিমুখী নীতিতে প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসি। আমরা চাই এ থেকে ইসি বেরিয়ে আসুন। তাদের অধীনের শেষ নির্বাচনটা অন্তত তারা সুষ্ঠু করুক, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দিক।

তৈমুর বলেন, বাধ্য করবেন না আমাদের শক্ত হতে, কঠিন হতে। আমরা চাই জনগণ আপনাদের মাধ্যমে তাদের ভোটের সমান অধিকার ফিরে পাক। জোর করে অধিকার আদায় করতে জনগণ জানে।

পরে সন্ধ্যায় নিজ বাড়িতে জেলা ও মহানগর মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন তিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell