বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৯
শিরোনামঃ
প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বাবার মৃত্যুর খবর শুনে পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
  • ২৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাবার মৃত্যুর খবর শুনে পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

জেলার নড়িয়া উপজেলায় বাবার মৃত্যুর খবর শুনে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দনি গ্রামের সদ্য প্রয়াত সোহরাব সরদারের ছেলে।

জানা যায়, সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সোলাইমান সরদার। এমন সময় পেছন থেকে ছুটে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রেখেছে পুলিশ। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell