শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বাল্যবিবাহ- বর, কাজী ও ঘটকসহ ৫ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৩, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ
  • ১৮০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাল্যবিয়ের আয়োজন করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর, কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতারদের শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতাররা হলেন- একই উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মো. সুলতানুর রহমান (৫৬), জাল জন্ম নিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয়ে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়া সময় সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় বাল্যবিয়ের কাজে জড়িত ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ানা জগলুল হাসান জানান, গ্রেফতার পাঁচজনের নামে বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell