শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বাল্যবিয়ের আয়োজন করায় দশম শ্রেণির ছাত্রীর বাবাকে জরিমানা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ
  • ২৮৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাল্যবিয়ের আয়োজন করায় দশম শ্রেণির ছাত্রীর বাবাকে জরিমানা।

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দশম শ্রেণির এক ছাত্রী (১৫)। বাল্যবিয়ের আয়োজন করায় ওই স্কুলছাত্রীর বাবাকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উত্তর চাঁদশী গ্রামের দশম শ্রেণির ছাত্রী মেয়ের সঙ্গে একই ইউনিয়নের নরসিংহলপট্টি এলাকার সিদ্দিক সরদারের ছেলে সোহাগ সরদারের বিয়ে ঠিক করেন তার বাবা। খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন ইউএনও। পরে ইউএনও বিয়েটি বন্ধ করে দেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, এসআই নাসির হোসেন ও পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, দুপুরে ওই স্কুলছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে আগেই সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নিয়ে ওই ছাত্রীর বাবাকে সতর্ক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell