রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৫
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি,গ্রেফতার ৫

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর মাটিকাটা এলাকায় একটি বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনায় চুরি হওয়া মালামালসহ পেশাদার পাঁচ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার মো. আলী আকবরের বাসায় চুরির ঘটনা ঘটে। চোররা বাসার গ্রিল কেটে ১৯ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী আলী আকবরের অভিযোগের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা হয়। মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।  

পরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিমের নেতৃত্বে একটি টিম গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুটি জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রূপার ওপর স্বর্ণ মোড়ানো বালা, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা একটি পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell