বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বিকল দুটি কিডনিই! বেঁচে থাকতে চান তরুণ শিক্ষক মো. মেহেদী হাসান

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

বিকল দুটি কিডনিই! বেঁচে থাকতে চান তরুণ শিক্ষক মো. মেহেদী হাসান

এই সুন্দর পৃথিবী মানুষকে আঁকড়ে রাখে দারুণ মায়াজালে। সবাই বেঁচে থাকতে চায়।

বেঁচে থাকতে চান তরুণ শিক্ষক মো. মেহেদী হাসানও। কিন্তু তার সেই চাওয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে মারাত্মক অসুস্থতা। মেহেদীর দুটি কিডনিই বিকল। ফলে তার বেঁচে থাকাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। শরীর ও মন আর কিছুতেই যেন সাঁয় দিতে চায় না। তার সঙ্গে আছে আর্থিক টানাপোড়েন।

 

মাঝে কিছুদিন খানিকটা ভালোবোধ করলেও সম্প্রতি তিনি আবারও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। চিকিৎসকরা তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর এজন্য প্রয়োজন প্রায় ২৫-৩০ লাখ টাকা। বিপুল পরিমাণ এ অর্থ তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

ছোটবেলা থেকেই কারও বিপদ দেখলে নিজের সাধ্যমতো করার চেষ্টা করতেন পরোপকারী মেহেদী। অথচ আজ তার নিজেরই সাহায্য প্রয়োজন। নিজ গ্রামে শিশুদের মাঝে আলো ছড়িয়ে দিতে দায়িত্ব নিয়েছিলেন একটি অটিজম স্কুলের। সুবিধাবঞ্চিত এসব শিশুদের মধ্যে নিজেকে খুঁজেও নিয়েছিলেন তিনি। কিন্তু মরণঘাতী কিডনি রোগ তার পথে বাধা হয়ে দাঁড়ায়। যে বয়সে একজন তরুণের চোখে মুখে স্বপ্ন থাকে, সেই বয়সে বেঁচে থাকার চিকিৎসার জন্য বাংলাদেশ-ভারতের হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন তিনি।  গত কয়েক বছরে এমন দৌঁড়ঝাপ করতে করতে খুইয়েছেন নিজের সহায়-সম্বল সবটুকু।

এর আগে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪০ বার ডায়ালাইসিস করতে হয়েছে তাকে। ডায়ালাইসিসের শারীরিক ধকল তিনি আর নিতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে শরণাপন্ন হন ভারতের চেন্নাইয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের। সেখানে ডাক্তাররা সবকিছু দেখে শুনে পরীক্ষা-নিরীক্ষা করে ছয় মাসের ওষুধ দেন। এভাবে ওষুধে ওষুধে কেটে যায় আরও দুই বছর। এই সময়টাতে অবস্থার কিছুটা উন্নতি হলেও বর্তমানে উচ্চরক্তচাপজনিত কারণে রক্তের ক্রিয়েটিনিন বিপদজনক মাত্রায় উঠেছে। ফলে বিপদ আসন্ন এটা বোঝা যাচ্ছে।

তারপর হাল ছেড়ে দিতে চান না তিনি। সংগ্রামটা চালিয়ে যেতে চান। তার এই সংগ্রামের সঙ্গে এবার অন্যরাও এগিয়ে এসেছেন। যে যার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছেন।

মেহেদীর পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন তার বন্ধু-সহপাঠীরা।

সাহায্য পাঠাবেন যেভাবে
মো. মেহেদী হাসান
সঞ্চয়ী হিসাব নং-২০৫০৩৯২০২০০৮১৯৮০৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাকেরগঞ্জ, বরিশাল
০১৭৫৪৭৬৭৯৮২ (বিকাশ)
০১৫১৫২৯২০৪৭ (নগদ)

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell