শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৯
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

বিখ্যাত মরমী সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আজ ৬ ডিসেম্বর, বিখ্যাত মরমী সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী। ১৯২২ সালের এইদিন মৃত্যুবরণ করেন তিনি। হাসন রাজার গবেষণা- সাধনা ও শিল্পকর্ম ছিল গণকল্যাণমুখী। তিনি বিখ্যাত জমিদার ছিলেন, আবার সুরের সাধকও ছিলেন। মরমী এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দাঁড় করিয়ে গেছেন।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেন হাসন রাজা। তিনি তার জীবনের বিভিন্ন সময়ে প্রায় দুইশো গান রচনা করেছেন। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল, তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি। ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে দেওয়া বক্তব্যে হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন।

সুনামগঞ্জ শহরের তেঘরিয়ার জন্মভিটায় হাসন রাজা মিউজিয়ামকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম হিসেবে গড়ে তোলার দাবি পর্যটকসহ হাসন রাজা প্রেমীদের। একইভাবে তারের সুরের বিকৃতিরোধেও কার্যকর উদ্যোগের দাবি ভক্তদের।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন হাসন রাজার মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, জমি পেলে হাসন রাজা মিউজিয়াম করার উদ্যোগও নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।

লোক সংস্কৃতির শক্তিধর মহাজন হাসন রাজাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি উদ্যোগের দাবি জানান তার প্রপৌত্র সামারিন দেওয়ান। হাসন রাজার জন্ম ও মৃত্যু বার্ষিকী সরকারি উদ্যোগে পালনের দাবিও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell