বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বিগত সরকারের আমলে বিভিন্ন অভিযোগে প্রায় ২ হাজার ২০০ জন পুলিশ সদস্য সামরিক বরখাস্ত, বরখাস্ত ও চাকরিচ্যুত-পুনর্বহাল না করলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দারস্থ হবেন।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ণ
  • ২৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল না করলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দারস্থ হবেন বলে জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

ঢাকা প্রতিনিধি।।

বিগত সরকারের আমলে বিভিন্ন অভিযোগে প্রায় ২ হাজার ২০০ জন পুলিশ সদস্য সামরিক বরখাস্ত, বরখাস্ত ও চাকরিচ্যুত হয়েছেন। বরখাস্ত ও চাকরিচ্যুত এসব পুলিশ সদস্যদের অনেকেই চাকরিতে পুনর্বহালের জন্য আবেদনও করেছেন।

আবেদন করা এসব পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল না করলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দারস্থ হবেন বলে জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আবারও পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান করবে পুলিশ সদস্যরা। এই ব্যাপারে যদি কোনো সুরাহা না হয়, কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ের কাজ চলমান থাকবে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানান তারা।ভিকটিম পুলিশ পরিবারের সমন্বয়ক চাকরিচ্যুত  এসআই রহমত উল্লাহ নাওসাদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার আমরা আবারও অবস্থান কর্মসূচি পালন করব। বিকেলে পুলিশ সদর দপ্তরে বরখাস্ত ও চাকরিচ্যুত হওয়াদের আবেদন পর্যালোচনা জন্য সভা রয়েছে। সেই সভায় কোনো সিদ্ধান্ত না আসলে আমরা চাকরিতে পুনর্বহালের দাবিতে নির্বাহী আদেশের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দারস্থ হবো।

এর আগে বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত ও বরখাস্ত কয়েকশ পুলিশ সদস্যরা অবস্থান নেয়। বিগত সরকারের  আমলে ‘অবৈধভাবে চাকরিচ্যুত’ সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের ব্যানারে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা।

আন্দোলনরত পুলিশ সদস্যরা বলেন, গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল, এসআই ও পরিদর্শকরা। আন্দোলনের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন না করে উল্টো টালবাহানা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell