সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

বিজয়ের মাস প্রথম সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও দেশাত্মবোধক গানে বীর শহীদদের স্মরণ করলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

বিজয়ের মাস প্রথম সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও দেশাত্মবোধক গানে বীর শহীদদের স্মরণ করলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

চট্টগ্রাম প্রতিনিধি : বিজয়ের মাস প্রথম সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও দেশাত্মবোধক গানের সুরে সুরে একাত্তরের বীর শহীদদের স্মরণ করলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের জামালখান চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে শুরুতে বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, বাঙালি সবসময় প্রজা ছিল। ৪৭ সালে দেশভাগের ভিত্তিতে দুটি রাষ্ট্র হয়েছিল। কিন্তু দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে জন্ম হওয়া পাকিস্তানীরা আমাদের শোষণ করে গেছে। এ জন্য বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করার জন্য ছয় দফা দিয়েছিলেন। সেই ছয় দফা বাংলার মুক্তির সনদ। অনুপম সেন আরও বলেন, তারা আমার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। ভাষা আন্দোলনের সূত্র ধরেই আমাদের স্বাধীনতা আন্দোলন হয়। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন দেশের। ২৫ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি আরও বলেন, আজ থেকে হাজার বছর পরও এই বিজয় দিবস উদযাপিত হবে। উত্তর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। প্রজন্ম থেকে প্রজন্ম বাঙালির গৌরবগাঁথা উচ্চারণ করবে বারে বারে। এ সময় পরিষদের সহ সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়ের পরিচালনায় ‘ও আমার দেশের মাটি তোমার পর ঠেকায় মাথা’, মুক্ত করো ভয়, যদি তোর ডাক শুনে কেউ ইত্যাদি দেশাত্মবোধক গান পরিবেশন করেন পরিষদের শিল্পীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell