সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০২
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ থানায় মামলা আসামী গ্রেপ্তার নেই।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৭, ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ
  • ৩১২ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ থানায় মামলা আসামী গ্রেপ্তার নেই।

বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে রুপগঞ্জের  তরুনী গার্মেন্ট কর্মীকে ডেকে এনে গণধর্ষণ করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ভূক্তভোগী গার্মেন্টস কর্মী বাদী হয়ে লম্পট আদম বেপারী হাজী রহিম বাদশাসহ অজ্ঞাত নামা আরো এক ধর্ষককে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(৩)২২।

তথ্য সূত্রে জানা গেছে, ১৮ বছরের এক তরুনী নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বরপা ডিজনি সুয়েটার র্গামেন্টসে দীর্ঘ দিন ধরে সেলাই কাজ করে আসছে।

পারিবারিক ও অভাব অনটনের কারনে  গার্মেন্টস কর্মী তরুনী বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা পোষন করলে ওই সময় তারেই আরেক সহকর্মীর মাধ্যমে বন্দর থানার বারপাড়াস্থ শাঁসনেরবাগ এলাকার মৃত আম্বি মেম্বারের ছেলে আদম বেপারী হাজী রহিম বাদশার সাথে পরিচয় হয়।

ওই পরিচয় সূত্র ধরে লম্পট আদম বেপারী হাজী রহিম বাদশা গত ১৩ মার্চ রোববার বিকেলে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ হাজার টাকা নিয়ে তার বাড়িতে আসতে বলে। ভুক্তভোগী গার্মেন্টস কর্মী তরুনী আদম বেপারী কথা মতে গত ১৪ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় তার নিজবাড়ী বারপাড়াস্থ শাসনেরবাগ এলাকায় আসে।

ওই সময় ওই গামেন্টস কর্মী ও আদম বেপারী সাথে কথা বিনিময় হওয়ার সময় হঠাৎ এক অজ্ঞাত নামা ব্যক্তি আদম বেপারী বাড়িতে এসে হাজির হয়। বিদেশ নেওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাত নামা ব্যক্তি ওই গামেন্টর্স কর্মী কুপ্রস্তাব দেয়।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায়  অজ্ঞাত নামা লম্পট ব্যক্তি ও লম্পট আদম বেপারী হাজী রহিম বাদশা ওই গামেন্টর্স কর্মীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে তার সাথে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী গামেন্টর্স কর্মী বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, গনধর্ষেন ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ধর্ষনের মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell