সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

বিদেশ থেকে ফিরে, স্বামীর বঁটির আঘাতে গৃহবধূ হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ৯:১১ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোরের ঝিকরগাছায় স্বামীর বঁটির আঘাতে রিক্তা খাতুন (১৮) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

নিহত রিক্তা যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে। তার স্বামী আকাশ খান ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিক্তা খাতুনের মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, রিক্তার স্বামী আকাশ মালয়েশিয়া ছিলেন। ১০ দিন আগে তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে রিক্তা তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিলেন। হঠাৎ আকাশ এসে বঁটি দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রিক্তা মারা যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বঁটির আঘাতে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যহত রেখেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell