বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রং করতে গিয়ে রং মিস্ত্রির নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রং করতে গিয়ে রং মিস্ত্রির নিহত

গাজীপুরের কালীগঞ্জের চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনে রং করতে গিয়ে আলমগীর হোসেন (৫৫) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আলমগীর হোসেন ভাইয়াসূতী গ্রামের বাছির উদ্দিনের ছেলে। তিনি রং মিস্ত্রির কাজ করতেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ভবনের তিন ও চার তলার নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার সকালে রং মিস্ত্রি আলমগীর হোসেন তার এক সহকারীকে সঙ্গে নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রঙের কাজ শুরু করেন। এক পর্যায়ে দুপুরের দিকে ভবনের বিমে রং করার সময় তিনি নিচে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell