রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৫
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বিদ্যালয় খোলা সাবধান বখাটেরা-বগুড়া আলমদীগিতে ছাত্রীকে উত্যাক্ত করায় যুবকের কারাদণ্ড।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২১, ২:৪১ পূর্বাহ্ণ
  • ৬২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিদ্যালয় খোলা সাবধান বখাটেরা-বগুড়া আলমদীগিতে ছাত্রীকে উত্যাক্ত করায় যুবকের কারাদণ্ড।

বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জামিল হোসেন (১৯) নামে এক তরুণের ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত জামিল হোসেন উপজেলার শালগ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আদমদীঘি আইপিজে বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বিভিন্ন স্থানে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করেন জামিল হোসেন। শনিবার সকাল ৯টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলেও ওই ছাত্রীকে অন্যদিনের মতো উত্ত্যক্ত করছিলেন ওই তরুণ। সঙ্গে ছিলেন জামিলের বন্ধু রনি।

এ সময় ওই পথে পুলিশের জরুরি সেবার ৯৯৯-এর গাড়ি দেখে তারা দূরে গিয়ে অবস্থান নেন। পুলিশের গাড়ি চলে গেলে তারা আবারও সামনে এসে ওই শিক্ষার্থীর পথরোধ করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত জামিল হোসেন ও তার বন্ধু রনিকে আটক করে ইউএনও শ্রাবণী রায়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আদালত অভিযুক্ত জামিলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং মুচলেকা নিয়ে রনিকে ছেড়ে দেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত জামিল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell